অশোকের বিরুদ্ধে বামেদের চূড়ান্ত ক্ষোভ প্রকাশ্যে এলো সতীর্থ শঙ্করের ইস্তফায়
দি নিউজ লায়ন; অশোকের বিরুদ্ধে বামেদের চূড়ান্ত ক্ষোভ প্রকাশ্যে এলো সতীর্থ শঙ্করের ইস্তফায়। প্রার্থী তালিকা প্রকাশের আগেই ভাঙনের রেখা স্পষ্ট শিলিগুড়িতে অশোকের লাল শিবিরে। অশোক ঘনিষ্ঠ তথা রাজনৈতিক সঙ্গী থেকে সর্বক্ষণের অশোকের ডানহাত শঙ্কর ঘোষ নাকি চুপিসারে দল থেকে ইস্তফা দিয়েছেন, বামের দামাল ছেলে এবার কি তবে রামের ঘরে পা বাড়িয়েছে তা নিয়ে জোড় জল্পনা শিলিগুড়ির রাজনৈতিক মহলের। বাম যুব নেতৃত্ব শঙ্কর ঘোষই এবারের নির্বাচনে প্রার্থী হোক এমনটাই চান বামেদের বড় অংশ। শিলিগুড়ি বিধানসভায় অশোক জয়ী হলেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় তৃণমূলের মন্ত্রী গৌতম দেবের কাছে বারংবার হারতে হয়েছে সিপিআইএম প্রার্থী দীলিপ সিংকে। সেই কেন্দ্রে এবারের যুব নেতা শঙ্কর প্রার্থী হিসেবে দাঁড়াক তা চায় বামেরা। হারের ধারাবাহিকতা অব্যাহত শিলিগুড়ি মহকুমার অন্য তিন বিধানসভা কেন্দ্রেও।
তবে হার নিশ্চিত তা জেনেও দীর্ঘদিনের বয়সের ভার ও জনসংযোগে ব্যর্থ নেতৃত্বদের বিকল্প নতুন মুখ প্রার্থী পদে আসুক এমনটাই চান বামেদের বড় অংশ। দলের পরবর্তী নেতৃত্বরা কবে সুযোগ পাবে সেই ছাই চাপা ক্ষোভ এতদিন ঘুঘুর ভাষার আকারে অনিল বিশ্বাস ভবনের অন্দরে জমে থাকলেও সম্প্রতি অশোককে পরোয়ানা জারি করে প্রকাশ্যে বেড়িয়ে আসছে। মিটিং মিছিলে শুধু জন বল তৈরির কাজে যুব নেতৃত্বদের ব্যাবহারকারী অশোককে এবারে লাল চোখ দেখাচ্ছে তাদের দলের যুব নেতাকর্মীরা। শিলিগুড়িতে বাম শিবিরে অশোককে সেনাপ্রধান মেনে তার নির্দেশ অক্ষরে অক্ষরে মুখে কুলুপ এঁটে মানলেই মিটিং মিছিলে ডাক মেলে নেতাকর্মীদের নইলে নয়। মাকড়সার জালের ন্যায় ক্ষোভ সকলের মস্তিকে বিরাজ করলেও মুখে কিচ্ছুটি বলা মানা। কারন শিলিগুড়িতে অশোকের নিজস্ব থিওরিতে চলে দল। সেখানে বামেদের নীতি মত নিয়মকানুন কোনোটারই পরোয়া করেননা অশোকবাবু।
সেখানে জেলা আবাহক জীবেশ সরকারের ভূমিকাও অতি নগণ্য। দলীয় সূত্রে জানা গিয়েছে আজ বুধবার বিকেলের দিকেই কলকাতা থেকে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তবে তার আগেই প্রার্থী পদ নিয়ে দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় সোমবার দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাকে প্রার্থী না করার জেরেই এই ধরনের পদক্ষেপ তার তাও জানা যাচ্ছে। তিনি দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক মন্ডলীর সদস্য। তবে এই বিষয়ে শঙ্কর বাবুর সঙ্গে কোনোরকম যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ করে রেখেছেন তিনি। যদিও এই বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য্য বলেন- দলে তার ইস্তফা গৃহীত হয়নি। আবার পাল্টে তিনি বলেন নানা ইস্তফার তেমন কোনো বিষয় নেই। আমরা এরকম কিছু পাইও নি। এর থেকে বেশি এই বিষয়ে বলতে চাইনা।কিছু মান অভিমানের বিষয় রয়েছে। কিছু সমস্যা আছে ওর সঙ্গে বসে কথা বলবো। আমাদের দলের প্রার্থীর সিদ্ধান্ত হয়ে গিয়েছে তবে কংগ্রেস আইএসএফ সকলের সঙ্গে মিলে চলতে হয়।

Post a Comment