খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করলো - The News Lion

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করলো

 


দি নিউজ লায়নঃ     খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হতে পারে বলে জল্পনা শোনা গিয়েছিল। সেই সঙ্গে শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা দেবাশীষ চৌধুরী ওরফে মুনমুনকে বিজেপি প্রার্থী করতে পারে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই জল্পনার অবসান ঘটিয়ে  দিলীপ ঘোষ কে  প্রার্থী না করে বুধবার খড়গপুর সদর বিধানসভা  কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে।


 উল্লেখ করা যায় যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক খড়গপুর সদর বিধানসভা এলাকায়  ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ ওই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করে তিনি সাংসদ হয়েছেন। তার ছেড়ে যাওয়া আসনে ২০১৯ সালের খড়গপুর  সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার জয় লাভ করে। কিন্তু বিজেপির খাস তালুক থেকেও প্রার্থীও আর কাউকে বিজেপি খুঁজে পেল না ।


 তৃণমূল কংগ্রেস  অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করছে  বলে যখন বিজেপি তৃণমূল কে খোঁচা মারছে ঠিক সেই সময় নিজেরাই রেলশহর খড়গপুর সদর কেন্দ্রে  অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী করল বিজেপি। আগামী শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই বিজেপি সূত্রে জানা যায় যে আগামী শুক্রবার খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.