নির্বাচনের দোরগোড়ায় মোহনপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বিজেপির যুব নেতা সহ কয়েকটি পরিবার - The News Lion

নির্বাচনের দোরগোড়ায় মোহনপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বিজেপির যুব নেতা সহ কয়েকটি পরিবার

 


দি নিউজ লায়ন;      বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর ব্লক এর চৈতা এলাকায় দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধানের সমর্থনে এক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন দাঁতন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিক্রম প্রধান, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ওই কর্মীসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চলাকালীন বিজেপির মোহনপুর পূর্ব মণ্ডলের যুব মোর্চার সম্পাদক স্বপন নাথ এর নেতৃত্বে কয়েকটি পরিবার বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 


তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দাঁতন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিক্রম প্রধান সহ উপস্থিত নেতারা।বিক্রম প্রধান বলেন মানুষ  নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। যার ফলে এই এলাকায় তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র বলেন আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেকে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন । যার ফলে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত বলে তিনি জানান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপির যুব নেতা স্বপন নাথ বলেন যে দলের কোনো নীতি-আদর্শ নেই, যে দল মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তাই সেই দলে থেকে মানুষের  জন্য কাজ করা সম্ভব নয়।


 তাই স্বেচ্ছায় কয়েকটি পরিবারকে নিয়ে তিনি বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান। আগামী ২৭ শে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তাই বুধবার মোহনপুরের চৈতা এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল ।ওই কর্মী সম্মেলনে দাঁতন  কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান বলেন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি প্রচার করবেন। বিজেপির মতো মিথ্যাবাদী দল সারা দেশে আর নেই।বিজেপি কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে । 


তাই কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেদিকে বিজেপির কোন নজর নেই ।অথচ নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলায় বারেবারে ছুটে আসছেন। আসতেই পারেন তারা কিন্তু বাংলার মানুষ তাদের এবার প্রত্যাখ্যান করবে ।বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি দলীয় কর্মীদের বলেন বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে প্রচার করবেন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি  ও সন্ত্রাস সৃষ্টিকারী সংযুক্ত মোর্চার বাম কংগ্রেসের জোট কে বাংলা থেকে উৎখাত করার জন্য  তিনি সকলকে এক হয়ে কাজ  করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.