জন্মদিনেই সেনা জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল মছলন্দপুরের বেলডাঙ্গার তুলসিবাগান এলাকার বাড়িতে
দি নিউজ লায়নঃ জন্মদিনেই সেনা জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল মছলন্দপুরের বেলডাঙ্গার তুলসিবাগান এলাকার বাড়িতে।শোকের ছায়া পরিবারের। মৃত জওয়ানের নাম দেবকুমার ভট্টাচার্য ।বছর ছত্রিশের দেবকুমার পাঠানকোটে কর্মরত ছিলেন । পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার রাত এগারোটা নাগাদ পাঠানকোটে সেনাবাহিনীর গাড়িতে করে যাচ্ছিলেন দেবকুমার সহ কয়েকজন জওয়ান । গাড়িটির রাস্তার খাদে পড়ে গিয়ে বিস্ফোরন হয় । জখম হয় আট জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবকুমার সহ তিন সেনার।৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের চিকিৎসা চলছে।পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ দেবকুমারের মৃত্যুর খবর পৌঁছয় তার মছলন্দপুরের বাড়িতে । দেবকুমারের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ছাড়াও ১১ বছরের মেয়ে ও ৬ বছরের ছেলে রয়েছে। ১৬ বছর আগে সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন দেবকুমার । মঙ্গলবার রাতে বাবা-মার সঙ্গে শেষ কথাও হয়েছিল তার । আগামী ২৮ মে তার বাড়িতে আসার কথা ছিল। কিন্ত তার অনেক আগেই ফিরলেন বাড়িতে। তবে কফিনবন্দি হয়ে।
শুক্রবার বিকেলে এলাকায় গিয়ে দেখা যায় থমথমে পরিবেশ বেলেডাঙ্গা তুলসী বাগান এলাকায় ইউনাইটেড ক্লাবের খেলার মাঠে দেবকুমারের ছবি দিয়ে ব্যানার তৈরি করা হয়েছে। এলাকার যুবকরাই জাতীয় পতাকা টাঙিয়ে জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিয়েছে। এদিন প্রায় সাড়ে চারটে নাগাদ সেনাবাহিনীর কাধেই মৃত জওয়ান দেবকুমার ভট্টাচার্যর কফিন বন্দি দেহ পৌছায়।
দেহ এলাকায় পৌছতেই কান্নায় ভেঙ্গে পড়েন মৃতের পরিবার ও এলাকাবাসী। শ্রদ্ধা জানান এলাকার সাধারণ মানুষ । হাজির ছিলেন মছলন্দপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান তাপস ঘোষ সহ স্থানীয় কয়েকজন পঞ্চায়েত সদস্য।

Post a Comment