মুখ্যমন্ত্রীর সভা শেষ করে মোহনপুরে গিয়ে প্রচার শেষ করলেন বিক্রম চন্দ্র প্রধান
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার দাঁতন বিধানসভা কেন্দ্রের তালদা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতনের তৃণমূল কংগ্রেসএর প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান এর সমর্থনে নির্বাচনী জনসভা করেন। ওই জনসভা শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র, মানিক মাইতি কে সঙ্গে নিয়ে দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান মোহনপুর এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন। তার নির্বাচনী প্রচারে কয়েক হাজার মানুষ তার সাথে শামিল হয়েছিলেন।
তিনি সর্বস্তরের মানুষকে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার জন্য আবেদন জানান। সেই সঙ্গে যারা রাজ্যজুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে সেই দাঙ্গাবাজ বিজেপিকে বাংলা থেকে নিশ্চিহ্ন করার আহ্বান জানান। সেই সঙ্গে বিক্রম চন্দ্র প্রধান বলেন যে বেইমানরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে তাদের বাংলার মানুষ যোগ্য জবাব দিবেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয় বার ক্ষমতায় আসবে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি আসন নিয়ে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে।
তিনি সর্বস্তরের মানুষকে বলেন শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন। উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না, তিনি উন্নয়ন আপনাদের দুয়ারে পৌঁছে দেবেন ।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে দাঁতন বিধানসভা কেন্দ্রে তাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান। সেই সঙ্গে তিনি মোহনপুর এলাকায় মিছিল করে ২৭ শে মার্চ জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তার নির্বাচনী প্রচার শেষ করেন।

Post a Comment