আগুনে ভস্মীভূত বাড়ি - The News Lion

আগুনে ভস্মীভূত বাড়ি

 


দি নিউজ লায়ন;   রান্না করার সময় গ্যাস লিক করে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল বাড়ি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানার গোলুই পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে গোলুই পাড়ার বাসিন্দা ওই গৃহবধূ রান্না বাইরে কাজ করার সময় আচমকাই লক্ষ্য করেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই গোটা বাড়িটি আগুনের কাছে চলে যায়। 



আতঙ্কিত গৃহবধূ চিৎকার করতে থাকে। এদিকে গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যদিও ততক্ষনে গোটা বাড়িটি ভষ্মিভূত হয়ে গেছে। এদিকে আগুনে ভস্মীভূত বাড়ির বাসিন্দা পেশায় দিনমজুর গৌতম চক্রবর্তী জানান আগুনে আমাদের সর্বশান্ত করে দিয়েছে। মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। অন্যদিকে স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রিপল দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.