বিজেপির হাতে বাংলা গেলে বাংলা ধংস হয়ে যাবে, বিমল গুরুং - The News Lion

বিজেপির হাতে বাংলা গেলে বাংলা ধংস হয়ে যাবে, বিমল গুরুং

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনেন রায়ের সমর্থনে প্রচার করতে আসেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং । তার সঙ্গে ছিলেন রোশন গিরি। খড়্গপুরের সালুয়া , গোপালী , প্রেম বাজার এলাকায় নেপালী ভাষাভাষী মানুষের বাস। এতদিন বিজেপি তাঁদের ভোটে ভাগ বসিয়েছে। 


এদিন বিমল গুরুং সমস্ত নেপালী মানুষজনকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান।তিনি ২০০৭ সাল থেকে বিজেপির সঙ্গে ছিলেন । কেন বিজেপির সঙ্গ ত্যাগ করলেন তা জানিয়ে বলেন , বিজেপি তাঁদের সঙ্গে ছল ,  চাটুরির রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ মানুষ । দেশের মানুষের দুঃখ কষ্ট বোঝেন না। কৃষকদের দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছেন। 


তাঁরা মমতা ব্যানার্জি র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার তাঁকেই মুখ্যমন্ত্রী চাইছেন। বিজেপির হাতে বাংলা গেলে বাংলা ধ্বংস হয়ে যাবে।তিনি এখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছেন। মুখ্যমন্ত্রীও পাহাড়ে যাবেন তাঁদের প্রার্থীর সমর্থনে। তাই ওই এলাকার সকল নেপালী ভাষার মানুষদের সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষদের তিনি তৃনমূলের প্রার্থী দিনেন রায় কে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.