ভাজপা থেকে তৃণমূলে ফিরলেন পুরাতন মালদার আরো এক পঞ্চায়েত সমিতির সদস্য - The News Lion

ভাজপা থেকে তৃণমূলে ফিরলেন পুরাতন মালদার আরো এক পঞ্চায়েত সমিতির সদস্য

 


দি নিউজ লায়নঃ      ভুল বুঝিয়ে ভাজপাতে যোগদানের চেষ্টা চালিয়েছিল  স্থানীয় নেতৃত্ব । এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল তৃণমূলের পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সদস্য রবি মুর্মুকে। শনিবার পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতৃত্বের সঙ্গে সামিল হয়ে চাঞ্চল‍্যকর  দাবি করেছেন তিনি।  তিনি যে তৃণমূলে আছেন এবং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার আদর্শে আগামী দিনে রাজনীতি করবেন সে কথাও এদিন সাংবাদিকদের সামনে অকপটে স্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য রবি মুর্মু। আর এই ঘটনার পরই ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদায়। এমনকি ভাজপা যে দাবি করছিল পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি তাদের দখলে চলে এসেছে।


 সেই দাবি খারিজ করে দিয়েছে ওই পঞ্চায়েত সমিতির তৃণমূলের বর্তমান সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি । তিনি জানিয়েছেন,  মিথ্যা কথা বলে,  ভুল বুঝিয়ে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যকে জোর করে কলকাতায় নিয়ে গিয়েছিল স্থানীয় কিছু বিজেপির নেতারা। কিন্তু তৃণমূলের সেই পঞ্চায়েত সমিতির সদস্যরা কোনো রকমে নিজের উদ্যোগেই পালিয়ে আমাদের আশ্রয় নিয়েছেন। এব্যাপারে পুরাতন মালদা থানাতেও লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। ভয়-ভীতি দেখিয়ে এইভাবে পঞ্চায়েত সমিতি দখল করা যাবে না। আগামী বিধানসভা নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ করেছেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। যদিও তৃণমূলের এই বক্তব্যকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে স্থানীয় ভাজপা নেতৃত্ব । দলের জেলার সহ-সভাপতি তাপস গুপ্ত জানিয়েছেন, জোর করে কাউকে কখনোই দলে যোগদান করানো যায় না। তৃণমূল যে অভিযোগ করছে তা সম্পূর্ণ হাস্যকর এবং ভিত্তিহীন । 


পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ওই সদস্য দলবদলের কথা জানিয়েছিলেন। কখনোই তাকে জোর করা হয় নি। তিনি নিজের ফায়দা নিতে পারেন নি বলে এখন এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি মোট আসন সংখ্যা ১৮।  বর্তমানে এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে রয়েছে। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্য রুম্পা রাজবংশী সম্প্রতি বিজেপিতে যোগদান করেন। আর তারপর থেকেই তৃণমূল এবং বিজেপির দখলে নটি করে আসন রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত সমিতি তাদের দখলে রয়েছে বলে দাবি তৃণমূলের । পাল্টা একই দাবি করেছে বিজেপি।


রবিবার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি সহ অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দলের আরেক পঞ্চায়েত সমিতির সদস্য রবি মুর্মু বলেন, বিজেপির স্থানীয় কিছু নেতৃত্ব আমাকে ভুল বুঝিয়ে জোর করে কলকাতায় নিয়ে গেছিল। তখন ওরা বলে নি যে কলকাতায় বিজেপিতে যোগদান কর্মসূচিতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে আমি বিষয়টি জানতে পারি । আমি বিজেপিতে যোগ দিই নি। মালদায় ফেরার পর ওই দলের কিছু নেতা আমাকে রীতিমত হুমকি দিচ্ছে । তাই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ দলের অন্যান্য সদস্যদের সাহায্য চেয়েছি।  এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। আমি তৃণমূলে আছি এবং মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে আমি কাজ করতে চাই। কিন্তু এখন আমাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.