বাংলার মানুষের কাছে বিজেপি দলের ভোট চাওয়ার কোন অধিকার নেই, চন্দ্র প্রধান
দি নিউজ লায়নঃ বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সাত বছরে দেশের কী উন্নয়ন করেছে আগে তার রিপোর্ট কার্ড প্রকাশ না করে বাংলার মানুষের কাছে বিজেপির ভোট চাওয়ার কোন অধিকার নেই বলে শনিবার দাঁতন দুই ব্লকের বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে জানালেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করার জন্য পৌঁছে যান দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। তিনি গ্রামবাসীদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছর কি কি কাজ করেছে তা তিনি বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে তার খতিয়ান তুলে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে। তার পরেও বিজেপি বলছে বাংলার কোনো উন্নয়ন হয়নি ।বাংলার উন্নয়ন স্তব্ধ রয়েছে ।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খড়গপুরে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ তোলেন । কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে তা মানুষের হাতে দশ বছরের উন্নয়ন এর খতিয়ান তুলে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে। মানুষের কাছে উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌছে গিয়েছে। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার গত সাত বছরে কি কাজ করেছে আগে তার রিপোর্ট প্রকাশ করুক। নরেন্দ্র মোদী রিপোর্ট কার্ড প্রকাশ করতে ভয় করছে। কারণ তিনি জানেন আমি দেশের কোন উন্নয়ন করিনি বরং দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছি। লাভ জনক সংস্থাগুলিকে বিক্রি করে দিয়েছেন মোদির সরকার। এবার গোটা দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত বিজেপি শুরু করেছে ।আর বাংলায় এসে সবকা সাথ সবকা বিকাশ এর কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
কেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তার উত্তর দিতে পারবে না নরেন্দ্র মোদী। শুধু ভোট বৈতরণী পার হওয়ার জন্য বাংলায় এসে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করা ছাড়া আর কোন কাজ নেই। তিনি বলেন দিলীপ ঘোষ বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি গত দু'বছরে কি কাজ করেছেন সেটাই মানুষের কাছে তিনি তুলে ধরুন এবং রিপোর্টাকার্ড মানুষের প্রকাশ করুন। দিলীপ ঘোষ বিজেপির সাংসদ হিসাবে এই এলাকার কি কি উন্নয়ন কাজ করেছেন তা মানুষের কাছে তুলে ধরুক। কিন্তু যেমন নরেন্দ্র মোদী রিপোর্ট কার্ড দিতে পারবে না ,তেমনি দিলীপ ঘোষের উন্নয়নের খতিয়ান তুলে প্রচার করতে পারবে না। তাদের প্রচার শুধু জাতপাত ধর্ম নিয়ে,ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা, আর মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। তাই তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন বিজেপির ধাপ্পাবাজির ঘটনায় আমরা ভুলবেন না।
বিজেপি কে ভয় করবেন না আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে বিক্রম চন্দ্র প্রধান বলেন বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে দাঁতন বিধানসভা এলাকার মানুষ এক হয়ে আগামী ২৭ শে মার্চ জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। দাঁতন বিধানসভা এলাকা থেকে তিনি বিজেপির পাশাপাশি বামেদের ভোট না দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বিজেপি কর্মীদের দাঁতন বিধানসভা এলাকা থেকে উৎখাত করার তিনি ডাক দেন। তিনি বলেন বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দাঁতন বিধানসভা এলাকার মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Post a Comment