বিজেপিতে যোগ দিতে পারেন গৌরীশঙ্কর দত্ত, জল্পনা তুঙ্গে - The News Lion

বিজেপিতে যোগ দিতে পারেন গৌরীশঙ্কর দত্ত, জল্পনা তুঙ্গে

 


দি নিউজ লায়নঃ    ভাঙন অব্যাহত।বুধবার বিকেলেই  তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত বিজেপির কলকাতা পার্টি অফিসে এসে পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারনে। দলে টিকিট না পাওয়াই শুধু নয়, প্রতিবেশী বিধায়ককে তাঁর কেন্দ্রে প্রার্থী করা নিয়েও দলের প্রতি তিনি ক্ষুণ্ণ। 


গৌরীশঙ্কর দত্ত বলেন, ১৯৯৮ সাল থেকে তৃণমূল করছি। সাত বছর নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলাম। ৩ বছর রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। এবার যখন প্রার্থী ঘোষণা হল, তখনই জানতে পারলাম আমার কেন্দ্রে পলাশিপাড়ার বিধায়ককে প্রার্থী করা হয়েছে। এই বিষয়টি আমার অসম্মানজনক মনে হয়েছে। এতদিন দল করার পর এই ব্যবহার কাম্য ছিল না। ২০১৬-য় তিনি ওই আসন থেকে জয়ী হন।


 এবারও তিনি টিকিট পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু দল তাঁর সঙ্গে কেন এমন ব্যবহার করল, তা বোধগম্য হচ্ছে না। সেই অভিমানেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন গৌরীবাবু। শুধু গৌরীশঙ্কর দত্তই নন, পানিহাটি ও দমদম পুরসভার একঝাঁক কাউন্সিলর যোগ দিতে পারেন বিজেপিতে এমনই সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.