মেদিনীপুর শহরের নিমতলা চকে পান গুমটির ভিতর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার - The News Lion

মেদিনীপুর শহরের নিমতলা চকে পান গুমটির ভিতর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নিমতলা চক এলাকায় থাকা একটি পান গুমটির ভেতর থেকে এক ব্যক্তির পা বেরিয়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানান। 


খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পান গুমটির ভেতর থেকে মৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত  করার জন্য পাঠায় ।মৃত ব্যক্তির নাম পুটকা বেহেরা।তিনি ওই এলাকার বাসিন্দা বলে  স্থানীয় সূত্রে জানা যায়।তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে নিমতলা চক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.