গাছতলাতেই সন্তানের জন্ম দিলেন বধূ - The News Lion

গাছতলাতেই সন্তানের জন্ম দিলেন বধূ

 


দি নিউজ লায়নঃ     গাছতলাতেই সন্তানের জন্ম দিলেন বধূ। ঘটনাটি ঘটে কাটোয়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাটোয়ার করজগ্রামের বাসিন্দা সেলিনা বিবি নামে ওই ২৬ বছরের বধূকে এদিন সকাল এগারোটা নাগাদ কাটোয়া হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। সেলিনা ৭ মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে তার মা হামিদা বিবি জানান। তিনি জানিয়েছেন শুক্রবার থেকে সেলিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রক্তক্ষরণও হয়েছিল। তাই এদিন তাকে প্রথমে  কাটোয়া শহরে এক স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞর কাছে প্রথমে নিয়ে যাওয়া হয়।


 তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে কাটোয়া হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ১০২ আ্যম্বুলেন্সের জন্য পরিবারের লোকজন ওই অসুস্থ গর্ভবতী মহিলাকে নিয়ে অপেক্ষা করছিলেন হাসপাতাল চত্বরে একটি গাছের তলায়। একঘন্টা পেড়িয়ে গেলেও  আসেনি আ্যম্বুলেন্স। প্রায় দেড়ঘন্টা পর গাছতলাতেই সন্তানের জন্ম দিলেন বধূ। 


শনিবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালে এই ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। প্রসূতির পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শুভ্রজিৎ দে  সাংবাদিকদের বলেন," ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানানো হয়েছে।আমাদের চেষ্টা থাকবে যাতে এই ধরনের ঘটনার যেন পুনুরাবৃত্তি না হয়।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.