পিসির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে - The News Lion

পিসির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ     বাঁশ কাটাকে কেন্দ্র করে পিসির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। আর এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার এলাকায়। আক্রান্ত মহিলার মোসলেমা বিবি (৪২)।তাঁর ভাইপো মেহবুব গোলদার ও বৌদি মাহফুজা বিবি এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেলপুর গোলদার পাড়া এলাকায়। 


আক্রান্ত মহিলার অভিযোগ তিনি তার বাবার দু শতক সম্পত্তির উপরে দুই ছেলেকে নিয়ে দিনমজুর খেটে সংসার চালান। এই পরিস্থিতিতে বাংলা আবাস যোজনার সরকারিভাবে একটি ঘর পেয়েছেন। কিন্তু তার ভাইপো মেহবুব গোলদার এবং তার মা মাহফুজা বিবি সেই জমিতে তাকে ঘর করার বিরুদ্ধে দাঁড়িয়েছে।  বাশ কাটতে গিয়েই এদিন বিরোধ বাধে।অভিযোগ মোসলেমার ভাইপো মেহবুব এবং তার মা মাফুজা বিবি এসে বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে মাথা ফাটিয়ে দেয়। প্রতিবেশীরা  এসে মোসলেনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক বারাসাত  হাসপাতালে স্থানান্তরিত করেন। 

 আক্রান্তের বোন নুর সেলিমা বিবি দেগঙ্গা থানা এসে অভিযোগ দায়ের করেছে।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.