দুই ভিন্ন থানা এলাকায় জোড়া মৃত্যুতে চাঞ্চল্য - The News Lion

দুই ভিন্ন থানা এলাকায় জোড়া মৃত্যুতে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ     ভরসন্ধ্যায় জেলার দুই বিপরীত প্রান্তে অস্বাভাবিক জোড়া মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম ঘটনাটি ঘটে  খড়গ্রামে। মামার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। মৃতার নাম পিঙ্কি মণ্ডল (২৩)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী জেলা বীরভূমে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দিন কয়েক আগে খড়গ্রামে মামার বাড়ি বেড়াতে এসেছিলেন।


 এরপর এদিন  পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয় গ্রামবাসীরা। তড়িঘড়ি খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে জানান। অপরদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে লালবাগ মহাকুমার আজিমগঞ্জ বেণীপুরে। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক কিশোরের দেহ উদ্ধার হয়। মৃতের নাম গৌরাঙ্গ মুরারি (১৪)। বাড়ি স্থানীয় কুসুমখোলায়।


 পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। জানা গিয়েছে, একটি মোটর সাইকেল চেপে তিনজন যাচ্ছিল। মাঝে বসে ছিল গৌরাঙ্গ। বেণীপুরে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে মোটর সাইকেল রাস্তায় পড়ে যায়। গৌরাঙ্গ মাথায় চোট পায়। তাকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.