পূর্ব মেদিনীপুরে অন্তর্ঘাতের অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ 10 নেতাকে বহিষ্কার করল তৃণমূল - The News Lion

পূর্ব মেদিনীপুরে অন্তর্ঘাতের অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ 10 নেতাকে বহিষ্কার করল তৃণমূল


দি নিউজ লায়নঃ       অন্তর্ঘাতের অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ 10 নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানান তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। তৃণমূলের জেলা সভাপতির দেওয়া তালিকা অনুযায়ী, বহিষ্কৃতদের  মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, তাঁর স্ত্রী তনুশ্রী জানা-সহ জেলা পরিষদের একাধিক সদস্য। প্রসঙ্গত  দিবাকর জানাকে আগেও বহিষ্কার করেছিলো তৃণমূল।  তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানানোয় সম্প্রতি তাঁকে দলে ফেরানোও হয়েছিল। 


কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি দলে ফিরেই শুভেন্দু অধিকারীর পক্ষে গোপনে বৈঠক করছিলেন।সেই অভিযোগের সত‍্যতা প্রমাণিত হওয়ায় দল তাঁকে ফের  বিতাড়িত করলো বলে সৌমেন মহাপাত্র জানিয়েছেন।উল্লেখ্য সকলেই শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার বাসিন্দা। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে যে 10 নেতাকে শনিবার বহিষ্কার করা হয় তাদের বিরুদ্ধে গত কয়েক দিনে একাধিক অভিযোগ জমা পড়েছিল গোপন সিদ্ধান্তের কথা ফাঁস করে দেওয়া ভাজপার হয়ে গোপনে প্রচার করা শুভেন্দু সঙ্গে গোপনে বৈঠকের মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল এদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সামনে আসার পর দলীয় নেতৃত্ব অভিযোগ খতিয়ে দেখেন এবং বেশিরভাগ অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় এর পরই তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়। জেলা নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, তৃণমূলে থেকে যারা অন্তর্ঘাতে চেষ্টা করবেন তাদের দল চিহ্নিত করছে এবং তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তৃণমূলে থাকতে গেলে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে হবে মমতার নির্দেশ মেনে কাজ করতে হবে। যদি কেউ এর অন্যথা করার চেষ্টা করে তবে দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.