নদীয়ার কৃষ্ণগঞ্জের এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ - The News Lion

নদীয়ার কৃষ্ণগঞ্জের এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে নদীয়া ধানতলা থানার পুলিশ। 26 বছর বয়সী  আবুল মন্ডলকে দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি কৃষ্ণগঞ্জ থানার ঝিটকীপোতা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐদিন রাতে ধানতলা থানার পানিখালি এলাকায় ঘোরাঘুরি করছিল ধৃত। সেই সময় ধানতলা থানার পুলিশ আধিকারিকরা পেট্রোলিং করছিল।


 বিষয়টি তাদের নজরে আসতেই যুবকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর দুস্কৃতির কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কেন সে ওই রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসেছিল। এর পেছনে আর কে বা কারা যুক্ত রয়েছে। দুস্কৃতির কী উদ্দেশ্য ছিল ইত্যাদি বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর শনিবার তাকে রানাঘাট মহকুমা পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.