নদিয়ার গয়েশপুরে তৃণমূলের দলীয় পতাকা পোড়াল ভাজপার দুষ্কৃতীরা - The News Lion

নদিয়ার গয়েশপুরে তৃণমূলের দলীয় পতাকা পোড়াল ভাজপার দুষ্কৃতীরা


দি নিউজ লায়নঃ    তৃণমূলের পতাকা পুড়িয়ে দিল ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুরে। তৃণমূলের অভিযোগ পতাকা পোড়ানোর পাশাপাশি তাদের একাধিক হোর্ডিং ব্যানার নষ্ট করা হয়েছে। কোথাও সেগুলি ছিঁড়ে দেয়া হয়েছে কোথাও আবার সেগুলিতে গোবর লেপে দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, গয়েশপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে দলীয় পতাকা, ব্যানার, হোর্ডিং লাগানো হয়েছিল।


 শনিবার সকালে দেখা যায় পতাকাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যানার নষ্ট করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে রয়েছে ভাজপার দুষ্কৃতীরা। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ভাজপা এই ঘটনা ঘটাচ্ছে। এর আগেও ওই এলাকাতে তৃণমূলের পতাকা নষ্ট করে দেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভাজপা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.