প্রথম পর্বের নির্বাচনে আজ দুই অভিনেত্রীর ভাগ্য নির্ধারণ হবে
দি নিউজ লায়নঃ আজ প্রথম পর্বের নির্বাচন জঙ্গল মহল থেকে শুরু হবে।তাই প্রথম পর্বের নির্বাচনে আজ শনিবার দুই অভিনেত্রী প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।ওই দুটি বিধানসভা কেন্দ্র হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন অভিনেত্রী জুন মালিয়া।
তিনি এই প্রথম কোন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দী তা করছেন সাঁওতালি সিনেমার মহানায়িকা অভিনেত্রী বিরবাহা হাঁসদা। তাই ওই দুই অভিনেত্রীর ভাগ্য নির্ধারণ হবে আজ শনিবার। এছাড়াও ভাগ্য নির্ধারণ হবে শালবনি বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো ও নয়াগ্রাম কেন্দ্রের তৃনমূলের প্রার্থী দুলাল মুর্মুর।
ওই দুই জন তৃতীয়বার বিধায়ক হওয়ার জন্য লড়াই করছেন। তাই ওই চারটি কেন্দ্রের দিকে মানুষের নজর রয়েছে।মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জুন মালিয়ার বিরুদ্ধে বিজেপির বিদায়ী পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সামিত কুমার দাস ও ঝাড়গ্রাম কেন্দ্রে তৃনমূলের বিরবাহা হাঁসদার বিরুদ্ধে বিজেপির ঝাড়গ্রাম জেলার বিদায়ী সভাপতি সুখময় সৎপথি লড়াই করছেন। তাই এবার ওই দুটি কেন্দ্র এবার নজর কাড়া বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে।
Post a Comment