বহিরাগত গুন্ডা দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি, মমতা বন্দোপাধ্যায় - The News Lion

বহিরাগত গুন্ডা দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি, মমতা বন্দোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ   বহিরাগত গুন্ডা ঢুকছে পূর্ব  মেদিনীপুর জেলার কাঁথিতে । তৃণমূল কংগ্রেসকে বিজেপি ভয় পেয়েছে । তাই গুন্ডাদের দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার  দাসপুর ও চন্দ্রকোনার নির্বাচনী সভা থেকে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন , উত্তরপ্রদেশ থেকে আসা ৩০ জন গুন্ডা কাঁথি বাসস্ট্যান্ড থেকে বন্দুক নিয়ে  ধরা পড়েছে । আরও  অনেক আছে ।তারা কার কার বাড়িতে আছে তা আমার কাছে খবর আছে । প্রমান করে দিলাম বিজেপি গুন্ডা ঢুকিয়েছে ।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ঢুকিয়েছে , নন্দীগ্রামে ঢুকিয়েছে ।


বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি জানান ,  তৃণমূলের কয়েকজন মীরজাফর ছিল, যাঁদের তিনি  দল থেকে তাড়িয়েছেন, তাঁরাই এ কাজ করছে । যেসব বহিরাগত গুন্ডারা কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদেরকে অস্ত্র দিয়ে  নির্বাচনের জন্য কাঁথি - ১ , কাঁথি -২ ও নন্দীগ্রাম ব্লকে পাঠানো হয়েছে  ভোট করানোর জন্য ।


বিজেপি যতই বহিরাগত গুন্ডাদের আনুক রাজ্যের পুলিশ এর পাশাপাশি তিনিও যে সজাগ রয়েছেন তা জানিয়ে বলেন , ২৮ মার্চ রবিবার থেকে ১ এপ্রিল টানা ৫ দিন তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে থাকবেন । নন্দীগ্রামে ভোট  শেষ হওয়ার পর তিনি নন্দীগ্রাম থেকে বেরোবেন । পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার  দলের নেতা কর্মীদের আশ্বস্ত করে মমতা ব্যানার্জি জানান , ভয় পাওয়ার কিছু নেই ।তিনি নন্দীগ্রামে থাকছেন । নন্দীগ্রাম থেকেই সব কিছু নজর রাখবেন । কোনো বেচাল দেখলেই ব্যবস্থা নেবেন। দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে বলেন , বহিরাগত গুন্ডারা কোনো গোলমাল পাকালেই হাতা , খুন্তি নিয়ে তাড়া করবেন । তিনি বলেন ,বন্দুকের বদলে বন্দুক চালানো তাঁর  রাজনীতি নয় । তাই টাকার বস্তা ও গুন্ডা দিয়ে বিজেপি  বাংলা দখলের যতই চেষ্টা করুক না কেন,বাংলার মানুষ ওদের বাংলার ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলার মানুষ তৃনমূলের পাশে রয়েছে ,তৃণমূল কে বাংলার মানুষ ফের ক্ষমতায় নিয়ে আসবে।তাই তৃনমূলের প্রার্থীদের তিনি জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.