বিধানসভা নির্বাচনের আগের দিনেই ‘নো ভোট ফর বিজেপি’ পড়লো পোস্টার - The News Lion

বিধানসভা নির্বাচনের আগের দিনেই ‘নো ভোট ফর বিজেপি’ পড়লো পোস্টার

 


দি নিউজ লায়নঃ    বিধানসভা নির্বাচনের আগের দিনেই ‘নো ভোট ফর বিজেপি’ পড়লো পোস্টার ! গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় ছড়াল চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তপশিয়া, তালগ্রাম এলাকায়। গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতোর নাম করে পড়েছে এই পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে ‘সঞ্জিত মাহাতোর নামে চার্জশিট।’ ‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রগ্রোহিতার অভিযোগ, দাঙ্গা সৃষ্টি করা, এক পঞ্চায়েত সদস্যাকে ধর্ষণের অভিযোগ।’ 


আরও লেখা রয়েছে যে, ‘অপরাধীদের জন্য ভোট করবেন না’, ‘NO VOTE TO BJP’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাতে এই এলাকায় কোনো এধরনের পোস্টার ছিল না। কিন্তু, শুক্রবার সকালে এই পোস্টার গুলি দেখা যায় রাস্তায় চিটিয়ে রাখা অবস্থায়। কে বা কারা এই পোস্টার চিটিয়েছে তা এখনও যানা যায়নি। এনিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এবিষয়ে গোপীবল্লভপুর দুই মন্ডল বিজেপির  সভাপতি তাপস শুঁই বলেন, ‘ভোট ভাঙানোর জন্য তৃণমূলের দূষ্কৃতিরাই এধরনের কাজকর্ম করছে। এইসব করছে কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে এই সঞ্জিত দা এনার এধরনের কোনো কিছুই নেই। ওনার নামে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে।’


 যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে বিজেপির আনা এই অভিযোগ অস্বীকার করে তপশিয়া ৩নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন দাস বলেন, ‘শুনেছি তপশিয়া  অঞ্চল এলাকায় বিজেপি প্রাথীর নামে পোস্টার পড়েছে। আমি এই পোস্টার সম্মন্ধে কিছুই জানি না। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদন্দ রয়েছে। তারা নিজেরাই এসব কাজকর্ম করেছে।’ যদিও গোষ্ঠীদন্দের অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা তাপস সুই  বলেন, ‘আমাদের দলের মধ্যে কোন গোষ্টী নেই। ওদের মতো এত নোংরা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি করেনা। ওদের মত ৩/৪টে গোষ্টি নেই আমাদের।’ তবে ওই পোস্টার কে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.