ডায়মন্ডহারবারে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে রোড শো করলেন ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন বিকেলে ডায়মন্ডহারবার দুই নম্বর ব্লকের কামারপোল থেকে সরিষা ২৪৬ রোড পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কর্মী সমর্থকরা।
"দিদির দৃত"ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার কে সঙ্গে নিয়ে রোড শো কারেন ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।এই রোড শো তে পা মেলায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা।ডায়মন্ডহারবার কেন্দ্রের বিদায়ী বিধায়ক দীপক কুমার হালদার সম্পতি ঘাসফুল শিবির পরিবর্তন করে পদ্মফুল শিবিরে যোগদান করেছে।পদ্মফুল শিবির ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের তুরুপের তাস দীপক কুমার হালদার।দীপক হালদারের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৯ এ লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য যে গদ্দার কাজ করেছে সেই গদ্দার এখন প্রকাশ্যে বিজেপির হাত ধরেছে তাকে ডায়মন্ডহারবারের মানুষ ক্ষমা করবে না।আগামী ৬ এপ্রিল ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে ভোটের পর ২ মে বিধায়ক চোখে পদ্মফুল দেখবে।
ডায়মন্ডহারবার বিধানসভা তে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে সেই দায়িত্ব আমার। ডায়মন্ডহারবারের মাটিতে কোন বাজারে স্থান নেই।পরিবার তন্ত্র কায়েম করে পরিবারের লোকজনের চাকরি দিয়েছে এই বিধায়ক।ডায়মন্ডহারবারের মানুষের ভালোবাসাকে দিল্লির বুকে কোটি কোটি টাকায় বিক্রি করেছে তাকে ডায়মন্ডহারবার মানুষ ক্ষমা করবেন না।তিনি আরও বলেন সংসদের উন্নয়ন ক্ষেত্রে ৫ কোটি টাকা কেন্দ্র কেড়ে নিয়েছে করোনার নাম করে।আর রাজ্য সরকার বিধায়কদের উন্নয়নের তহবিল এখনো পর্যন্ত বহাল রেখেছে। ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের যত বড় বহিরাগত নেতা এনে সভা করুন ৬ এপ্রিলে প্রত্যেকটা অঞ্চল থেকে ভোকাট্টা করে দেব কথা দিয়ে গেলাম।

Post a Comment