25 কোটি টাকার হেরোইন সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স - The News Lion

25 কোটি টাকার হেরোইন সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স

 


দি নিউজ লায়ণঃ    25 কোটি টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সোমবার রাতে পূর্ব বর্ধমানের রসুলপুর থেকে সুনীল হাওলাদার নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামে। সুনীল হাওলাদার চারচাকা করে বর্ধমানের দিক থেকে জিটি রোড ধরে মেমারি মুখে যাচ্ছিল। স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা আগাম খবর পেয়ে তাকে রসুলপুরে আটক করে। 


পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আটক মাদকের আর্থিক মূল্য কমপক্ষে ২৫ কোটি টাকা। ধৃতকে নিয়ে কলকাতা রওনা দেয় এসটিএফ। ঘটনার সময় একটি গাড়িতে করে মাদক নিয়ে আসছিলেন বলে দাবি এসটিএফের। সুনীলকে ওই গাড়ি থেকে নামিয়ে আটক করা হয়। তাঁর কাছে থেকে ৫ কিলোগ্রামেরও বেশি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক ছাড়াও ওই গাড়িটিও বাজেয়াপ্ত করেছেন তাঁরা।


 রাতেই জিজ্ঞাসাবাদের পর সুনীলকে গ্রেফতার করে নিয়ে যায় এসটিএফ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ভিন রাজ্য থেকে এই বিপুল পরিমাণ হেরোইন আনা হয়েছিল। বর্ধমান থেকে নদীয়া বা মুর্শিদাবাদ হয়ে ওই মাদক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক থাকতে পারে মাদক কারবারীদের। তবে কলকাতা হয়ে ভিনরাজ‍্যে হেরোইন পাচারের ছক ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.