যোগীর সফরের দিনেই মালদায় তৃণমূলের পাওয়ার শো, শতাধিক পুরোহিত তৃণমূলে - The News Lion

যোগীর সফরের দিনেই মালদায় তৃণমূলের পাওয়ার শো, শতাধিক পুরোহিত তৃণমূলে

 


দি নিউজ লায়ণঃ     যোগীর সফরের দিনেই মালদায় তৃণমূলের পাওয়ার শো। আদিত্যনাথের সভার আগেই পুরোহিত সমাজ সদস্যদের তৃণমূলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে মালদা শহরের কালীতলা পার্টি অফিসে প্রায় ১০০ পুরোহিতদের নিয়ে যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী,  জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।  এতদিন মালদার পুরোহিত সমাজের একটা বড় অংশ  অরাজনৈতিকভাবে নিজেদের সংগঠন চালাচ্ছিলেন । 


এই প্রথম জেলার পুরোহিত সমাজের বড় অংশের তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস। এবিষয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃতীয় বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে দিদিকে দেখতে চাইছে বাংলার মানুষ । তার মধ্যে পুরোহিত সমাজের সদস্যরাও রয়েছেন । এদিন প্রায় ১০০ জন পুরোহিত সমাজের সদস্যরা  তৃণমূলে যোগদান করেছেন। বিগত দিনে পুরোহিতদের জন্য সান্মানিক ভাতায় ব্যবস্থা করেছেন মমতা। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে আরো বড় চমক থাকবে পুরোহিত সমাজের জন্য। আগামী দিনে বড় চমক রয়েছে। খেলা এখন বাকি।


পুরোহিত সমাজের পর আগামীতে তৃণমূলে আসতে চলেছেন বিভিন্ন দল ছেড়ে কয়েক হাজার কর্মী। অন্যদিকে যোগী আদিত্যনাথের মালদা সফরের আগে এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে  তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, যোগী আদিত্যনাথ নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবেন। বিবেকানন্দ যুব সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি ভাবেন তিনি স্বামী বিবেকানন্দের সমতুল্য তাহলে খুব ভুল করছেন।  উনি হলেন ভোগী। বাংলার উন্নয়ন হয়েছে সবটাই  মমতার জন্য। কাজেই বাংলার মানুষ আবার নতুন করে তৃতীয় বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.