জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদে ইস্তাফা শুভেন্দুর
দি নিউজ লায়ণঃ বিধানসভা নির্বাচনের আগেই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন ভাজপা নেতা শুভেন্দু অধিকারী । গত বছর অর্থাৎ ২০২০ র ১৯ ডিসেম্বর মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে ভাজপাতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু । ২০২১এর ৪ জানুয়ারী তাঁকে জেসিআই-এর চেয়ারম্যান করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।
এবার সেই পদ থেকে ইস্তাফা দিলেন শুভেন্দু ।মঙ্গলবার এই খবর জানার পরে রাজ্য জুড়ে জল্পনা বাড়ে । ভাজপা সূত্রে খবর, জেএসআই চেয়্যারম্যানের পদটি লাভজনক। এই পদে থেকে নির্বাচনে লড়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাই বাধ্য হয়েই ইস্তফা। যদিও অন্য অংশের দাবি, নির্বাচনী ব্যস্ততার কারণেই শুভেন্দু অধিকারী কেন্দ্রের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানেরপদে ইস্তফা দিয়েছেন।
বস্ত্রমন্ত্রক সুত্রে জানা গেছে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজির ডিরেক্টরে পদে এতো কোনও আমলা থাকতেন। সেই প্রথার পরিবর্তন করে পার্ট চাইম চেয়ারম্যান পদ তৈরি করা হয়। লাভজনক পদের তালিকার বাইরে রাখতেই তৈরী করা হয় পার্ট টাইম চেয়ারম্যানের পদ। যদিও সেই সময় ভাজপা নেতাদের দাবি ছিলো বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী প্রার্থী হলেও তাঁকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ ছাড়তে হবে না।

Post a Comment