দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইন ও তপন বিডিও অফিসের উদ্যোগে দু'টি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়
দি নিউজ লায়নঃ দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইন ও তপন বিডিও অফিসের উদ্যোগে তপনে দু'টি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়। এই সপ্তাহেই ওই দুই নাবালিকার বিয়ের কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই নাবালিকার বাড়িয়ে পৌঁছায় সদস্যরা। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করা হয়। পাশাপাশি ১৮ বছরের আগে যাতে বিয়ে না দেওয়া হয় তার জন্য একটি মুচলেকা লিখে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১৫ বছর বয়সী এক নাবালিকার বাড়ি তপন ব্লকের গুড়াইল এলাকায় এবং আরেক জন ১৫ বছর বয়সী নাবালিকার বাড়ি তপনের দাঁড়ালহাট এলাকায়।
এবিষয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ রীতা মাহাতো বলেন, ওই দুই নাবালিকার বিয়ের সবরকম প্রস্তুতি চলছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে তপন ব্লক অফিসের সহায়তায় বিয়ে বন্ধ করা হয়েছে। প্রত্যেক নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত দেওয়া হয়েছে যে, ১৮ বছর আগে তারা তাদের মেয়েদের বিয়ে দেবেন না। এদিকে ওই নাবালিকাদের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিশেষভাবে নজরদারি চালাবে চাইল্ড লাইন কর্তৃপক্ষ।

Post a Comment