তৃণমূল বিধায়ক হিতেন বর্মন এর গাড়ি লক্ষ্য করে বোমা, অল্পের জন্য রক্ষা
দি নিউজ লায়নঃ শীতলকুঁচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মন এর গাড়ি লক্ষ্য করে বোমা বাজি ভাজপার দুষ্কৃতীদের। কোনক্রমে বিধায়ক রক্ষা পেলেও বোমের আঘাতে মন্ত্রীর গাড়ির কাচ ভেঙে যায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী অল্পবিস্তর জখম হয়েছে বোমাবাজির ঘটনায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন গত কয়েকদিন ধরেই লাগাতার কর্মসূচি করে যাচ্ছেন।অন্যান্য দিনের মতো নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার তিনি মাথাভাঙ্গা 1 নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গেন্দুকুড়ি হরিবাসরে দলীয় কর্মীদের নিয়ে সভা শুরু করেন।
সেই সময় অতর্কিতভাবে বোমাবাজি হয় এবং বিধায়কের গাড়ি ভেঙ্গে দেওয়া হয়। তৃণমূলের মাথাভাঙ্গা 1 নং ব্লকের সাধারণ সম্পাদক মজিরুল হোসেন জানান, ' বিকেল 4 টা নাগাদ নয়ারহাটের গেন্দু গুরি হরিবাসরে কর্মী সভা শুরু করতে যাচ্ছিলাম সেই সময় অতর্কিতভাবে ভাজপার দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে সেই সময় আমরা নিজেদের বাঁচানোর জন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হই। তারপর ওই দুষ্কৃতকারীরা বিধায়ক হিতেন বর্মন এর গাড়ি ভাঙচুর করে'। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
হিতেন বাবুর সাথে ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মাথাভাঙ্গা 1 নং ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, সহ-সভাপতি ইন্দ্রজিৎ বসুনিয়া, প্রমুখ নেতৃবৃন্দ। তৃণমূলের অভিযোগ হিতেন বর্মন সহ কোচবিহারের তৃণমূল নেতৃত্বের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে ভাজপা খুনের পরিকল্পনা ছিল তাদের। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারা এই ঘটনা ঘটে তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা গোটা ঘটনায় গোটা কোচবিহার জেলা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Post a Comment