গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট - The News Lion

গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট

 


দি নিউজ লায়নঃ       ভাজপাতে যোগ দেওয়া গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট আদালতে পেশ হলো। জানা যায়, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোনে গুলি করে হুমকি দেওয়ার ঘটনায় ভাজপাতে যোগ দেওয়া গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিজেএম আদালতে চার্জশিট পেশ করল পুলিস। বুধবার কেসের তদন্তকারী অফিসার কালীচরণ দত্ত বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৫ ও ৫০৫(১)(বি) ধারায় চার্জশিট পেশ করেছে। 


নিত্যানন্দর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পুলিস। তা হুমকি ফোনের সঙ্গে মিলে গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে পুলিস। কলকাতার ফরেন্সিক ল্যাবরেটারির বিশেষজ্ঞ কণ্ঠস্বরের নমুনায় মিল পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার। মামলায় ১৫ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশিটে পুলিস জানিয়েছে, অনুব্রতকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে নানা প্ররোচনা ও উস্কানিমূলক বার্তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। তাতে টাকা না দিলে তাঁকে গুলি করে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে অনুব্রতর প্রাণহানির সম্ভাবনা রয়েছে। 


এ ধরণের উস্কানিমূলক হোয়াটসঅ্যাপ বার্তার কারণে এলাকায় অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আউশগ্রাম থানার ইটাচাঁদার তৃণমূল কর্মী শেখ সুজাউদ্দিন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গত বছরের ২২ সেপ্টেম্বর নিত্যানন্দকে গ্রেপ্তার করে পুলিস। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নিয়ে তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিস। পরে সেগুলির লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসন।  তাঁর মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়। হুমকি বার্তার সঙ্গে মিলিয়ে দেখার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরেসর নমুনা সংগ্রহ করে পুলিস। চার্জশিটটি বিচারক গ্রহণ করেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.