প্রার্থী বদল নিয়ে কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড করা হল মালদার ভাজপা নেত্রীকে - The News Lion

প্রার্থী বদল নিয়ে কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড করা হল মালদার ভাজপা নেত্রীকে

 


দি নিউজ লায়ন; প্রার্থী বদল নিয়ে কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড করা হল মালদার ভাজপা নেত্রীকে।জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারকে দল থেকে সাসপেন্ড করল বিজেপি। প্রাথী পছন্দ না হওয়ায় মালদার গাজোল পার্টি অফিস এবং মালদা জেলা কার্যালয়ে ভাংচুরের ঘটনায় শাস্তিমুলক পদক্ষেপ। ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার অভিযোগ সাগরিকার বিরুদ্ধে। মালদার বিভিন্ন বিধানসভার আরো অন্তত ১৫ জন বিজেপি নেতাকে শোকজ করা হল। দলীয় অফিসে হাঙ্গামার অভিযোগ ওই নেতাদের বিরুদ্ধে।


  প্রসঙ্গত বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরই মালদার হরিশ্চন্দ্রপুর,গাজোল,পুরাতন মালদা সহ বিভিন্ন জায়গায় কর্মীরা কোথাও পথ অবরোধ করে আবার কোথাও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়।  এমনকি বিভিন্ন জায়গা থেকে এসে মালদা শহরের বিজেপির কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির মালদা জেলার সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বলেন, এখনো পর্যন্ত কোনো উত্তর না পাওয়ার কারণে এদের আপাতত সাসপেন্ড করা হয়েছে। 


তার মধ্যে অন্যতম গাজোল থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার। বিজেপি শৃংখলাবদ্ধ দল দলে অভাব-অভিযোগ থাকতে পারে তা লিখিত ভাবে জানান।  দলীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে কিন্তু এধরনের ঘটনা ঘটানো হয়েছে তার অত্যন্ত নিন্দনীয়।  বিজেপির এই সাসপেনশন নিয়ে মুখ খুলেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন বিজেপি দলের কোন কোন ভিত্তি নেই। আর যে কারণে এ ধরনের হাঙ্গামা সৃষ্টি হয়। যার ফলে তারা তাদের দলের তাকে শোকজ সাসপেন্ড করবে তাদের ব্যাপার কিন্তু এটা লেগেই থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.