ঘাটালে পথ দুর্ঘটনায় সরকারি এক কর্মচারীর মৃত্যু
দি নিউজ লায়ন; পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক দপ্তরের পেশকার দেবদীপ মুখার্জির ( ৪৮) । তার বাড়ি ঘাটাল পুরসভা এলাকায় । সোমবার রাতে ঘাটাল এর মহকুমা শাসকের দপ্তর থেকে বেরিয়ে কুশপাতার দিকে তিনি আসছিলেন । সেই সময় একটি বাম্পারে ধাক্কা লেগে তিনি বাইক সমেত ছিটকে পড়েন । তার মাথায় আঘাত লাগে।
স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান ।তার মৃত্যুতে এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।ওই সরকারি কর্মচারীর মৃত্যুতে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে শোকের ছায়া নেমে আসে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর মঙ্গলবার মৃতদেহ টি তার পরিবারের হাতে তুলে দেয়।সেই সঙ্গে কি কারণে ওই সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য ঘাটাল থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment