বিপুল জনসমর্থনে মনোনয়ন দাখিল তৃণমূল পরিবর্তিত প্রার্থীর
দি নিউজ লায়ন; নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের পরিবর্তিত প্রার্থীর প্রস্তাবক হয়ে মনোনয়ন দাখিল করলেন পূর্বের প্রার্থী। মঙ্গলবার শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে তৃনমূল সমর্থিত প্রার্থী রাজেশ সুন্দাস বিপুল জন সমাবেশে মাটিগাড়া নকশালবাড়ি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তার সমর্থনে এদিন তৃণমূলের মহিলা, ছাত্র,যুবদের পাশাপাশি একাধিক জনগোষ্ঠী রাজেশ সুন্দাসের সমর্থনে মিছিলে সামিল হয়।মিছিলে হাজির হন বিমল গুরুংয়ের সমর্থকেরাও। গোজামুমু বিমল সমর্থকদের ঝান্ডা ওড়ে প্রার্থীর সমর্থনে মিছিল থেকে।
জানা যাচ্ছে এই কেন্দ্রে ৫০,০০০নেপালি সমুদায়ের ভোট রয়েছে। রাজেশ সুন্দাস প্রার্থী হওয়ায় এলাকার নেপালি সমুদায়ের মধ্যে উচ্ছাস আছড়ে পড়েছে। জানা যাচ্ছে রাজেশ সুন্দাসকে সম্পূর্ণরূপে সমর্থন করছেন বিমল গুরুং।এয়ারভিউ মোড় থেকে পদযাত্রা করে মনোনয়ন কেন্দ্র শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান প্রথম পর্যায়ে নির্বাচনী প্রচার সম্পন্ন হয়েছে, এবারে দ্বিতীয় পর্যায়ে ঝড়ো ইনিংস খেলতে নামছে তৃনমূল। খেলা শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি সহ দুই বিধানসভার প্রার্থীর জোড় কদমে প্রচারে নেমেছেন।
মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থীর মনোনয়ন দাখিল শুধুমাত্র বাকি ছিল। এদিন রাজেশ সুন্দাস মনোনয়ন দেন। এই কেন্দ্রে পূর্বের প্রার্থী নলিনী রঞ্জন রায় প্রসঙ্গে রঞ্জন বাবু জানান পূর্বে নাম উঠে আসা নলিনী রঞ্জন রায় নিজে প্রস্তাবকের ভূমিকায় নতুন প্রার্থীর রাজেশ সুন্দাসের মনোনয়ন দাখিল করেছেন। বর্তমানে নলিনী রঞ্জন রায় তৃণমূলের নির্বাচন কিমিটির চেয়ারম্যান কর হয়েছে। পুরো বিষয়টি দেখছেন তিনি। এটাই তৃনমূলের একতা, এখানে সব কেন্দ্রে প্রার্থী একজন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment