রোড শো করে নির্বাচনী প্রচার শেষ করলেন ডাক্তার মানস ভুঁইয়া
দি নিউজ লায়ন; সবং বিধান সভা কেন্দ্রে নির্বাচন প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সবং এর ভূমি পুত্র ডাক্তার মানস রঞ্জন ভূইঁয়া প্রচারের শেষ দিন প্রচারে ঝড় তুললেন। মঙ্গলবার সবং ব্লকের হরিরহাট থেকে সবং বাজার পাড়া চার কিমি পদ যাত্রা করলেন কয়েক হাজার মানুষ কে সঙ্গে নিয়ে তৃনমূলের প্রার্থীডাক্তার মানস ভুঁইয়া।
পদযাত্রায় ভূমি পুত্র ডাক্তার মানস ভুঁইয়া যত এগিয়েছেন জনতার ভিড় তত বেড়েছে। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে সবং এর মাটি তে প্রমাণিত হলো সবং মানস ভূঁইয়ার মানস ভূঁইয়ার সবং। নির্বাচনী প্রচার এর শেষ দিন স্বরভঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। আগামী দিনেও থাকবেন।
শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবং বিধানসভা এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন এবং মিথ্যাবাদী রাজনৈতিক দল বিজেপি কে রাজনৈতিকভাবে কেলেঘাই ও কপালেশরী নদীর জলে বিসর্জন দেবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের হাত কে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি কে বাংলা থেকে উৎখাত করবে এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার ক্ষমতায় নিয়ে আসবে।

Post a Comment