ভাজপা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
দি নিউজ লায়ণঃ ভাজপা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। ঘটনাস্থল নদীয়ার আসান নগর গ্রাম পঞ্চায়েত। নদিয়ার কৃষ্ণনগর ১নম্বর ব্লকের আসাননগর গ্রাম পঞ্চায়েত ছিল ভাজপা পরিচালিত । সোমবার ভাজপা থেকে তৃণমূলে যোগ দেন এক পঞ্চায়েত সদস্য। তারপর ই মঙ্গলবার তৃণমূল ভাজপা প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে।কৃষ্ণনগর ১নম্বর ব্লকের আসান নগর গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ছিল ১৯টি।
ভাজপা ১০আর তৃণমূলের ৯জন সদস্য ছিল । ভাজপার এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা ১০ ভাজপা কমে হয় ৯ ভাজপা থেকে আসা সেই সদস্য কে সঙ্গে নিয়ে তৃণমূলের ১০জন সদস্য বিডিও পিন্টু ঘরামির কাছে ভাজপা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন ।তৃণমূলে যোগদানকারী ভাজপা সদস্য জানান মুখ্যমন্ত্রী যে ভাবে উন্নয়ন করছেন সাধারণ মানুষের পাশে রয়েছেন সেখানে বিজেপির প্রধান সহ অন্য সদস্যরা উন্নয়ন করা দূরে থাক পঞ্চায়েতে টাকা এসে পড়ে আছে ।
উন্নয়ন থমকে গিয়েছে। দুর্নীতিতে জড়িত ভাজপা প্রধান সহ অন্য সদস্যরা।এই প্রসঙ্গে বিডিও পিন্টু ঘরামি জানান অনাস্থা প্রস্তাব জমা পড়েছে শুনেছি।প্রস্তাব হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post a Comment