পাহাড়ের 3 আসনে ভাজপা একতরফা প্রার্থী ঘোষণা করে দিলে মানবেনা সিপিআরএম - The News Lion

পাহাড়ের 3 আসনে ভাজপা একতরফা প্রার্থী ঘোষণা করে দিলে মানবেনা সিপিআরএম

 


দি নিউজ লায়ণঃ     পাহাড়ের 3 আসনে ভাজপা একতরফা প্রার্থী ঘোষণা করে দিলে মানবেনা সিপিআরএম। প্রয়োজনে 3 আসনেই  তারা পৃথক প্রার্থী দেবে। জোট সঙ্গীর উপর চাপ বাড়িয়ে ঘোষণা কমিউনিষ্ট পার্টি অব রেভোলিউশনারি মাক্সর্সিস্টের। মঙ্গলবার দলের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় পাহাড়ে ভাজপার সঙ্গে পাহাড়ের পাঁচটি দলের যে জোট রয়েছে তাদের প্রত্যেকের মতামত প্রার্থী ঘোষণার ক্ষেত্রে নিতে হবে। এই পাঁচটি দলের মধ্যে থেকে পাহাড়ের 3 আসনে যদি প্রার্থী করা হয় তাহলে সেই প্রার্থীকে তারা সমর্থন করবেন। 


অন্যথায় যদি ভাজপা নিজের মর্জি মাফিক প্রার্থী ঘোষণা করে তবে তাদের পক্ষে সেই প্রার্থীকে সমর্থন করা সম্ভব হবে না। প্রসঙ্গত 2019 এ দার্জিলিং কেন্দ্রের উপনির্বাচনে ভাজপার প্রার্থী পছন্দ না হওয়ায় জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল সিপিআরএম। এবারও বিধানসভা ভোটের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিআরএম। তবে এই বিষয়ে ভাজপার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.