ভাঙড়ে সিদ্দিকি অনুগামীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র বোমা
দি নিউজ লায়ণঃ রাতভর তল্লাশি অভিযান চালিয়ে আইএসএফ সমর্থকদের বাড়ি থেকে বন্দুক ও বোমা উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে ভাঙড়ের সিতুরি এলাকা থেকে উদ্ধার হয় 4 টি বোমা ও বন্দুক, লাঠি, হাঁসুয়া, বারুদ। ঘটনায় জলিল মোল্লা নামে এক আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জলিল মোল্লার ছেলে জিয়ারুল মোল্লা পলাতক, তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এর পাশাপাশি ভাঙড়ের আরও বেশ কিছু এলাকায় মঙ্গলবার ভোররাতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি তমাল সরকারের নেতৃত্বে পুলিশ এই গতল্লাশি অভিযান চালায়। ভাঙড়ের শকুন্তলা এলাকায় আরও বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে একটি বন্দুক এক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে কাজদিয়া এলাকায় থেকে আরো একটি বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মোট তিন জন কে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি সহ তাজা বোমা উদ্ধার করেছে। ধৃত চারজনকেই মঙ্গল বার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএমের মদতে ভাঙড়ে অশান্তি পাকাচ্ছে আইএসএফ। প্রতিদিন তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

Post a Comment