নন্দীগ্রাম-কাণ্ডে আজ কমিশনের সদর কার্যালয়ের দ্বারস্থ তৃণমূল
দি নিউজ লায়নঃ আজ কমিশনের সদর কার্যালয়ের দ্বারস্থ তৃণমূল। শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে অভিযোগ জানাতে গিয়েছে ৬ সাংসদের এক প্রতিনিধি দল। সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে ওই দিনের ঘটনার কিছু 'প্রমাণ' তুলে দেবেন তাঁরা। এদিন পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যরা কমিশনের অফিসে যান। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ করেছে শাসকদল।

Post a Comment