স্বামীকে কাঁধে নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা
দি নিউজ লায়নঃ স্বামীকে কাঁধে নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয় দেবঘট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্কুলের মাঠে ৷
১৬জন বিভিন্ন বয়সের দম্পতি এই প্রতিযোগিতায় অংশ নেন৷ ১০০ মিটারের এই দৌড়াতে হয় স্বামীকে কাঁধে নিয়ে। নিজেদের শক্তি প্রদর্শন ছিল এদিনের প্রতিযোগিতার মূল লক্ষ্য। সমাজে লিঙ্গ সমতা আনতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোগতারা ৷ এই দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়া আসা মাত্রই ভাইরাল।
Post a Comment