আজ সকালে মমতাকে দেখতে এসএসকেএম হাসপাতালে এলেন অভিষেক-জায়া
দি নিউজ লায়নঃ বুধবার নন্দীগ্রামে আঘাতের শিকার হন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। আজও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাই মমতাকে দেখতে আজ সকালে এসএসকেএম হাসপাতালে হাজির হন অভিষেক-জায়া। সেখানে পিসিশাশুড়ির সঙ্গে কথা বলেন তিনি। সূত্রমতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। বাংলার মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। আমরা সবাই আছি তোমার পাশে। জয় হবেই। এছাড়াও তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন চিকিৎসকদের কাছ থেকে। তবে হাসপাতাল চত্বরে সংবাদমাধ্যমর ক্যামেরার ফ্ল্যাশলাইট তখন ছিল তাঁর দিকেই।

Post a Comment