সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু - The News Lion

সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   শনিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর রগড়া অঞ্চলের কাঠুয়াপাল এলাকায়। মৃত ব্যক্তির নাম সুরেন্দ্রনাথ দত্ত। আশি বছর বয়সী ওই ব্যক্তি কানে ঠিকমত শুনতে পাননি। যার ফলে তিনি হাতির সামনে পড়ে যায়। বৃদ্ধাকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে একটি দাঁতাল হাতি।যার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে তিনি পড়ে যায়। তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন ।হাতির হামলায় বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


 সেই সঙ্গে ওই এলাকায় হাতির হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ।খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা মৃত বৃদ্ধের বাড়িতে গিয়ে তার পরিবারকে বন দফতরের নিয়ম অনুযায়ী  ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে রবিবার সকাল থেকেই তিনটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম ব্লকের লোধা সুলি এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ভোট পর্ব শেষ হওয়ার পর হাতির পাল নিয়ে চিন্তিত ঝাড়গ্রাম জেলার বন বিভাগ। যেভাবে রবিবার সকালে তিনটি হাতি লোধাসুলি এলাকার বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানানো হয়েছে বন দফতর কে।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিগুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.