যুবকের মৃত্যু, হাসপাতালে বিক্ষোভ - The News Lion

যুবকের মৃত্যু, হাসপাতালে বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে। সন্তোষ প্রধান নামের ওই যুবক আজ জলে ডুবে যায়। তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে।এরপর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করলে উত্তেজনা ছড়ায়।এলাকার প্রায় শ'খানেক মানুষ জড়ো হয় হাসপাতালে।


 বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার বিশাল পুলিশবাহিনী।বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। মৃত যুবকের পরিবারের লোকজন জানান মালিপাঁচঘড়া থানা এলাকার তিন নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকার বাসিন্দা সন্তোষ প্রধান এদিন বন্ধুদের সঙ্গে দোল খেলছিল।এরপর এলাকারই একটি পুকুরে একসঙ্গে সবাই স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সন্তোষ। সে সাঁতার জানত না। তাকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও হাসপাতাল ওই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.