ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গেল এনআইএর প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে - The News Lion

ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গেল এনআইএর প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে

 


দি নিউজ লায়নঃ    রবিবার ভোর রাত্র তিনটে নাগাদ ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে প্রায় ৫০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে এনআইএর প্রতিনিধিদল ছত্রধর মাহাতোর বাড়ি ঘিরে ফেলে। এরপর তার বাড়ির দরজায় লাথি দিয়ে দরজা ভেঙ্গে তাকে গামছা গেঞ্জি পরা অবস্থায় তুলে নিয়ে যায় এনআইএর প্রতিনিধিদল বলে অভিযোগ করলেন তার স্ত্রী   নিয়তি মাহাতো। উল্লেখ করা যায় যে তার বিরুদ্ধে ২০০৯ সালে সিপিএমের কর্মী প্রবীর মাহাতো খুনের অভিযোগ রয়েছে।


সেই ঘটনায় কলকাতায় এনআইএর আদালতে হাজিরা দিয়েছেন নিয়মিত। ছাব্বিশে শে মার্চ শুক্রবার তিনি আদালতে হাজিরা দিয়েছেন। আদালতের নির্দেশ ছিল তাকে গ্রেপ্তার করা যাবে না এবং ছত্রধর মাহাতো কে নির্দেশ দেওয়া হয়েছিল প্রায় প্রতি সপ্তাহে তিনদিন এন আই এ র কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করার জন্য। তা সত্ত্বেও কি কারনে  রবিবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়েছে তা এখনো জানা যায়নি। তার আইনজীবী কৌশিক সিনহা বলেন বিষয়টি জেনেছি আইনিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।তবে শনিবার এগারো বছর বাদে স্ত্রী নিয়তি মাহাতো ও বড় ছেলেকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন ছত্রধর মাহাতো।


 শনিবার প্রথম পর্বের নির্বাচন শেষ হওয়ার পর যেভাবে  তৃনমূলের  রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো কে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে তার অসুস্থ মায়ের সামনে তাকে তুলে নিয়ে গিয়েছে তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  ওই ঘটনার  পর তার অসুস্থ মা বেদনা বালা মাহাতো আরো অসুস্থ হয়ে পড়েন।তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো বলেন বিষয়টি আদালতের ব্যাপার। আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যে এন আই এ তাকে তুলে নিয়ে গেছে ।তবে বিস্তারিত এখনো জানা যায়নি। সব কিছু জানা গেলে সঠিকভাবে বলা যাবে।


  প্রথম  পর্বের নির্বাচন শেষ হওয়ার দিন যেভাবে ছত্রধর মাহাতো কে তার বাড়ি থেকে তুলে নিয়ে  গিয়েছে তা নিয়ে জঙ্গলমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জঙ্গল মহলের বেশিরভাগ মানুষ  ওই ঘটনাকে  বিজেপির প্রতিহিংসার রাজনীতির ঘটনা বলে মনে করছে ।তবে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো কিছুই মন্তব্য করা হয়নি। তবে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি না থাকা সত্ত্বেও তাকে কেন গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার পরিবারের লোকেরা ।তাকে রবিবার কলকাতা এনআইএর বিশেষ আদালতে তোলা হবে বলে বিশেষ সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.