মমতার মমতা মাখানো আদরের স্বাক্ষী সোহানা পারভিন
দি নিউজ লায়নঃ মমতার মমতা মাখানো আদরের স্বাক্ষী সোহানা পারভিন।দুর্গাপুরের স্টিল টাউনশীপের আকবর রোডের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্রী সোহানা তার বাবা-মা এর সাথে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সিটিসেন্টার আসে।পুলিশের দেওয়া দড়ির ব্যারিকেড এ দাঁড়িয়ে ছিল সোহানা।মুখ্যমন্ত্রী কাছে আসা মাত্রই সে নমস্কার করে।
এরপরেই মুখ্যমন্ত্রী তাকে সস্নেহে কাছে ডেকে নেয়।সোহানা মুখ্যমন্ত্রীর কাছে যেতেই তাকে জড়িয়ে ধরে আদর কপালে চুম্বন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের। সোহানাকে জিজ্ঞাসা করে তার নাম,কোন ক্লাসে সে পড়ে।আর ছোট্ট সোহানা মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দেওয়ার পরেই বলে ওঠে,দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।

Post a Comment