জয়নগর,কুলতলি,ক্যানিং পশ্চিম বিধানসভাতেও বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ রাজ্যের অন্যান্য জায়গার মত জয়নগর,কুলতলি,ক্যানিং পশ্চিম বিধানসভাতেও বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। জয়নগর বিধানসভায় বিজেপির প্রার্থী করা হয়েছে মায়াহাউরি পঞ্চায়েতের প্রধান রবিন সরদারকে। আর কুলতলির বিধানসভার প্রার্থী করা হয়েছে ঐ পঞ্চায়েত এলাকার সদস্য মিন্টু হালদার। এরা সম্পর্কে মামা-ভাগ্নে। এর প্রতিবাদে সোমবার জয়নগরের বুড়োর ঘাট এলাকায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দেবোতোষ আচার্যর নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
এমনকি প্ল্যাকার্ডে লেখা ছিল জুয়ারি,মাতাল রবিন সরদার কে জয়নগর চাইছে না,কুলতলি বিধানসভাতে কেন তার পরিচিতকে প্রার্থী করা হল। এই বিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বলেন,জয়নগর বিধানসভায় যাকে প্রার্থী করা হয়েছে তিনি পঞ্চায়েত প্রধান,একটা অঞ্চলের প্রধানের সঙ্গে অন্য ১২টি অঞ্চলের যোগাযোগ নেই। জয়নগর এলাকা বর্ধিষ্ণু। যোগ্যতম প্রার্থী আনা হোক বিধানসভায়। দুটো বুথ থেকে প্রার্থী করা হয়েছে। এটা কর্মীরা মানবে না। এদিন জেলা সভাপতি সুনিপ দাসের অপসারন দাবি করেছেন বিজেপি কর্মীরা।
এছাড়া,কুলতলি বিধানসভাতে প্রার্থী মিন্টু হালদার এর বদলের দাবি তুলে রবিবার রাত থেকে বিক্ষোভে উত্তাল হয়েছে কর্মীরা। কর্মীদের বক্তব্য,টাকা তছরুপে ধরা পড়া প্রার্থীর পরিবর্তন করতে হবে। এদিকে,বারুইপুর পশ্চিম বিধানসভায় দেবোপম চট্টোপাধ্যায় কে প্রার্থী করা নিয়ে চাপা ক্ষোভ দেখা গিয়েছে কর্মীদের মধ্যে। তাঁদের অনেকেই বলেন,এই প্রার্থীর বিরুদ্ধেই প্রাক্তন জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত কে নিগ্রহের অভিযোগ উঠেছিল। তাঁকেই আবার প্রার্থী করা হয়েছে। বারুইপুর পূর্বে ও সোনারপুর উত্তরে প্রার্থী এখনো ঘোষণা করতেই পারেনি বিজেপি। এর জেরে এলাকায় কর্মীরা মুষড়ে পড়েছে। চাপা ক্ষোভ তৈরি হয়েছে।

Post a Comment