চায়ের দোকানের চেয়ে বহিরাগতদের সভায় মানুষের ভিড় কম, অভিষেক বন্দোপাধ্যায় - The News Lion

চায়ের দোকানের চেয়ে বহিরাগতদের সভায় মানুষের ভিড় কম, অভিষেক বন্দোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ     সোমবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সমর্থনে রোড শো করে মেদিনীপুর শহরে প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।হুড খোলা গাড়ির উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ,মেদিনীপুরের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া সহ তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা ,নির্মাল্য চক্রবর্তী ,প্রসেনজিৎ চক্রবর্তী , সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।মেদিনীপুর শহরের সিপাই বাজার থেকে শুরু হয় জুন মালিয়ার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো করে প্রচার।


 মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরের সামনে রোড শো শেষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোতে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন ।যা জনসমুদ্রে পরিণত হয়েছিল। গোটা মেদিনীপুর শহর স্তব্ধ হয়ে গিয়েছিল ।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যারা মেদিনীপুরের ঐতিহ্য ও মাটিকে কলুষিত করার চেষ্টা করছে তাদের উপযুক্ত জবাব দেবে মেদিনীপুরের মানুষ। মেদিনীপুরের মাটি বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, সতীশ সামন্ত ,ক্ষুদিরাম বসুর মাটি বেইমানদের কোনদিনই মদত দেয় নি ,আগামীদিনে ও দেবে না। যে মাটি বিদেশিদের কাছে মাথা নত করেনি সেই মাটিকে যার কলুষিত করার চেষ্টা করছে তাদের মেদিনীপুরের মানুষ উপযুক্ত জবাব দিবেন। 


তিনি বলেন যেভাবে মানুষের উচ্ছাস আবেগ  দেখলাম তাতে আমি অভিভূত ।এই মানুষের স্রোত প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবে। তিনি বলেন খেলা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে খেলা হবে। আপনারা এখন খেলছেন আমরা ২  রা মে  তারিখের পর খেলব এবং ইঞ্চিতে ইঞ্চিতে আমরা প্রতিটি কথার জবাব দেবো। অমিত শাহের ঝাড়গ্রাম জনসভা প্রসঙ্গে বলেন অজুহাত হেলিকপ্টার এর যান্ত্রিক ত্রুটি। ঝাড়গ্রামে  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায়  লোক হয়নি । তাই উনি আসলে সভায় লোক না হওয়ায় ঝাড়গ্রামের সভায় যায় নি। বাংলার মানুষ বহিরাগতদের সভায় যেতে চায়নি। চায়ের দোকানে যেভাবে মানুষের ভিড় হয় সেভাবে বহিরাগত দের সভায় ভীড় হয়নি। তাই মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। 


সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে।তা সত্ত্বেও বাংলার অবহেলিত বঞ্চিত মানুষের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাজার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপি দমিয়ে রাখতে পারবে না। বিজেপির চক্রান্ত মানুষ বুঝতে পেরেছে। তাই বিজেপির দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে জুন মালিয়া কে জোড়া ফুলে চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ।তিনি বলেন বাংলা যেমন নিজের মেয়েকে চায়,তেমনি মেদিনীপুর নিজের মেয়েকে চায়। 


জুন মালিয়ার জন্মস্থান অবিভক্ত মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি। তাই জুন মালিয়া কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন নির্বাচন কমিশন বিজেপি নেতাদের মতো কথা বলছে। তাই দলীয় প্রার্থীদের কে ও তিনি সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন  যেবারবার তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় সংস্থা কে দিয়ে তাতে কোনো কিছু লাভ হবে না। কারণ বাংলার মাটি শক্ত ঘাঁটি তাই এই মাটিতে দুর্বৃত্তদের জায়গা কোনদিন হয়নি আগামী দিনেও হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.