বিজেপির বিরুদ্ধে ঝাড়গ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
দি নিউজ লায়নঃ নির্বাচন কমিশনের নির্দেশ মত মঙ্গলবার থেকে ৮০বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটারদের ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু করে। নির্বাচন কমিশনের ভোট কর্মীরা মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার জন্য যায় ।ভোট কর্মীদের সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। সেই সময় সেখানে দেখা যায় বিজেপি কর্মীরা গিয়ে ভোটার দের প্রভাবিত করছে বলে তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ । যার ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট গ্রহণের বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে ছুটে যায় ঝাড়্গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা অভিযোগ করে বলেন যেভাবে বিজেপি কর্মীরা ভোটারদের প্রভাবিত করছে তা অতি নিন্দনীয় ঘটনা। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। আগামী দিনে যদি এই রূপ ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলন করবে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরাও চাই। যে ভাবে প্রবীণ ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের ভোট দেওয়ার সময় বিজেপি প্রভাবিত করছে তা অতি নিন্দনীয় ঘটনা বলে তিনি জানান।
তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ঝাড়গ্রাম শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে জানিয়েছেন ভোটারদের ভোট নেওয়ার প্রশাসনের আধিকারিকরা থাকবে, তাতে আমাদের কোন বাধা নেই। সেখানে যেন বিজেপির কোন নেতা না থাকে ।তাহলে তারাও প্রতিটি এলাকায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে ওই বিষয়কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে পুলিশ টহলদারি চলছে। তবে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয় যে প্রতিদিন নির্দিষ্ট এলাকার বুথ এজেন্টরা থাকতে পারবে বলে জানানো হয়েছিল। তাই বিজেপির বুথ এজেন্ট মাত্র ওখানে গিয়েছিল। কোন ভোটার কে প্রভাবিত করা হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

Post a Comment