শিলিগুড়িতে প্রচারের পারদ চড়াচ্ছে তৃনমূল - The News Lion

শিলিগুড়িতে প্রচারের পারদ চড়াচ্ছে তৃনমূল

 


দি নিউজ লায়নঃ    শিলিগুড়িতে প্রচারের পারদ চড়াচ্ছে তৃনমূল। প্রার্থীকে নিয়ে জোড় প্রচারে নামছেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার। মঙ্গলবার শিলিগুড়ির প্রাথী ওম প্রকাশ মিশ্রকে নিয়ে শহরের রাজপথ থেকে অলি গলি প্রচার সারেন দলের জেলা সভাপতি।  শুধু শিলিগুড়ি কেন্দ্র নয় শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি সহ মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়ায় সকাল বিকেল প্রার্থীর সঙ্গে থেকে দাপিয়ে প্রচার চালাচ্ছেন সশরীরে রঞ্জনবাবু।আর তাতে ব্যাপক সারা মিলছে জনগনের। 


স্বচ্ছ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন নতুন মুখ তৃণমূলের প্রার্থী হওয়ায় জনগনের কাছে কিছুটা হলেও অপরিচিত ছিলেন তারা। সেক্ষেত্রে রঞ্জন সরকারের উপস্থিতি বাড়তি ভরসা সঞ্চার করছে জনসাধারণের মাঝে। জনগনের কাছে সহজেই ভরসা জুগিয়ে গ্রহণযোগ্যতার হার বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের। দার্জিলিং জেলা সমতলের প্রতি কেন্দ্র একেবারে হাতের তালুতে মতো চেনা রঞ্জন বাবুর কাছে। শিলিগুড়ি শহরের ও বস্তির এলাকার মানুষের পাশাপাশি দুই বিধানসভা কেন্দ্রের অলি গলি মানুষের কাছের মানুষ হয়ে উঠেছেন বছর ভর ব্যাপক জনসংযোগের মধ্য দিয়ে রঞ্জন বাবু। সেক্ষেত্রে মানুষের তার সশরীরে উপস্থিতি জেলার সমতলে তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। নির্বাচনী রণকৌশল থেকে ময়দানের রাজনৈতিক সমরসজ্জা সবেতেই রঞ্জন অধিনায়কত্বেই কাজ করবে ঘাস ফুল শিবির। নির্বাচনী প্রচারের শুরুর আগেই সে কথা সমস্ত প্রার্থীদের সাফ জানিয়ে দিয়েছিলেন খোদ বাগডোগড়া বিমান বন্দরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


তার সাফ মন্তব্য ছিল দার্জিলিং জেলা সমতলের ক্যাপ্টেন রঞ্জন। সুতরাং শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্রে তার নির্দেশই কাজ করবে দল। প্রচার থেকে নির্বাচনী সভা,মিছিল, বৈঠক সবটাই রঞ্জনবাবুর পরিকল্পনা ধরেই এগোবে প্রার্থী ও দল। সেমতই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ওম প্রকাশ বাবুকে নিয়ে শহরের মুখ্য সড়ক ৫ ও ৬নাম্বার ওয়ার্ডে প্রচারে নামেন। রঞ্জন বাবু বলেন তৃনমূল নেত্রীর উন্নয়নমূলক গুচ্ছের কাজই আমাদের দলের প্রচার।আলাদা করে ভোটমুখী গালমন্দ করে প্রচারের প্রয়োজনীয়তা নেই ঘাসফুল শিবিরের। দলের তরফে প্রার্থীর সঙ্গে জনগণের মুখোমুখি পরিচয় করাচ্ছি শুধু। প্রচারে গিয়ে মানুষকে একটাই কথা বলছি তা হলো প্রতিটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত শক্ত করুন। এদিন শিলিগুড়ি খ্রিস্ট ধর্মালম্বীদের সমুদায়ের সঙ্গেও প্রার্থীর পরিচয় করিয়ে আলোচনা সভা করা হয়। একইভাবে গত সোমবার সকালে ও বিকেলে মাটিগাড়া-নকশালবাড়িতে প্রার্থীকে নিয়ে বৈঠক সভা করেন রঞ্জন বাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.