বাগডোগড়া বিমানবন্দরে উত্তরপ্রদেশের জাল আধার কার্ড সহ আটক বেআইনী প্রবেশকারী দুই চিনা নাগরিক - The News Lion

বাগডোগড়া বিমানবন্দরে উত্তরপ্রদেশের জাল আধার কার্ড সহ আটক বেআইনী প্রবেশকারী দুই চিনা নাগরিক

 


দি নিউজ লায়নঃ  বাগডোগড়া বিমানবন্দরে উত্তরপ্রদেশের জাল আধার কার্ড সহ আটক বেআইনী প্রবেশকারী দুই চিনা নাগরিক। উদ্ধার ভারতের উত্তরপ্রদেশের নাগরিকত্বের ভুয়ো আধার কার্ড ও চীনের পাসপোর্ট। ধৃতদের নাম কালিঙ্গ ও জহাঙ্গ জুন। 


 জানা গিয়েছে মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগড়া বিমানবন্দরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে সিআইএসেএফের নিরাপত্তা কর্মীরা। তাদের পরিচয়পত্রে অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। তাদের দুজনের কাছ থেকে মেলে উত্তরপ্রদেশের ঠিকানার জাল আধার কার্ড ও ভুয়ো পরিচয়পত্র। একই সঙ্গে জহাঙ্গ জুনের কাছ থেকে মেলে চীনা নাগরিকত্বের পাসপোর্ট। আর এরপরই তাদের আটক করে বাগডোগড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়।


 পুলিশ আটক দুজনকে। পুলিশের সূত্রে জানা গিয়েছে তারা ৩রা মার্চ নেপাল থেকে পাকিস্তানের করাচী গিয়েছিল। ১৪ই মার্চ ফের করাচি থেকে নেপালে ফিরে আসে। সম্ভবত সীমান্ত হয়ে অবৈধভাবে নেপালে অনুপ্রবেশ করে তারা। সেখানে থেকে ভারত নেপাল সীমান্ত হয়ে শিলিগুড়িতে অনুপ্রবেশ করে। সেসময়তেই ভারতের নাগরিকত্বের ভুয়ো প্রমানপত্র তৈরি করে। এই প্রমাণপত্র নিয়ে তারা কোনো বড় অসৎ উদ্দেশ্যে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.