ময়লা আবর্জনার স্তুপ পোড়াতে গিয়ে জখম এক ব্যক্তি
দি নিউজ লায়নঃ ময়লা আবর্জনার স্তুপ আগুন জ্বেলে পোড়াতে গিয়ে কিছু ফেটে জখম হলেন এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটে হাওড়ার বেলুড়ের রমানাথ ভট্টচার্য স্ট্রিটে। জখম অবস্থায় সনৎ মন্ডলকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাওড়া জেলা হাসপাতালে গুরুতর আহত সনৎ মন্ডল জানান, ঘরের পিছনে সবাই ময়লা ফেলে চলে যায়। ময়লা থেকে পয়জন হবে বলে আমি আর কাকা সেটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটাকে জ্বালিয়েও দিই।
তারপর আমরা সাইডে কিছুক্ষণ বসি।হঠাৎই কি একটা ফেটে যায়। সনৎ মন্ডলের প্রতিবেশী কাকা সুশান্ত খাঁড়া জানান, ঘরের পিছনে জঞ্জালে আগুন দেওয়া হচ্ছিল। তারপর আমরা পাশে বসে গল্প করছিলাম। হঠাৎ একটা আগুন ছিটকে বেরিয়ে এল। তবে তিনি বলেন কোনও আওয়াজ হয়নি। ওখানে নোংরা জিনিস জড়ো হয়েছিল। সেখান থেকেই আগুন বিশেষ করে প্লাস্টিক জাতীয় কিছু ছিটকে বেরিয়ে আসে বলে তিনি জানান। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি থেকে এরকম ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

Post a Comment