ম্যানগ্রোভ জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ সোমবার বিকালে ম্যানগ্রোভ জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির নাম তপন দেবনাথ (২৬)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দুই নম্বর লঞ্চঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাতলা-২ অঞ্চলের পুরাতন চাঁদনী এলাকার বাসিন্দা তপন দেবনাথ।সে রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।তার পরিবারের সদস্যরা তপন দেবনাথ কে খোঁজখুজি করে না পেয়ে এ বিষয়ে থানায় অভিযোগ জানায়।সোমবার বিকালে দুই নম্বর লঞ্চঘাট এলাকায় ছোট টোট বাচ্চারা বল খেল ছিল।
আর সেই খেলার ছলে ম্যানগ্রোভ জঙ্গলে ঢুকে যায়।জঙ্গলে বল আনতে গিয়ে তারা দেখে এক ব্যক্তি ম্যানগ্রোভ গাছে ঝুলছে।তারা সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার করতে থাকে।তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে আসে।তারা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে এটি আত্মাহত্যা না খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আর এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দুই নম্বর লঞ্চঘাট এলাকায় ক্যানিং মাতলা নদী।আর এই মাতলা নদীর চরে গড়ে উঠেছে ম্যানগ্রোভ জঙ্গল।ফলে সারা বছর ধরে এই এলাকায় সুন্দরবনের পযটকের আনাগোনা।আর এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান ক্যানিং মাতলা নদীর চরের ম্যানগ্রোভ জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment