শিলিগুড়িতে প্রচারে নেমে অশোককে দিতে হচ্ছে জবাবদিহি
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে প্রচারে নেমে অশোককে দিতে হচ্ছে জবাবদিহি। শিলিগুড়ি বিধানসভা সহ পুরনিগম দুইয়ের ক্ষমতায় বামেরা থেকেও শহর একাধিক সমস্যার জর্জরিত। ক্ষোভে ফোঁসা শহরবাসীকে আশা দেখাচ্ছে তৃণমূলের দ্য ফিউচার সিটি শিলিগুড়ি মডেল।
দীর্ঘদিন ক্ষমতায় থেকেও পাকিং,আন্ডার গ্রাউন্ড কেবলিং, পানীয় জল কোনো সমস্যারই সমাধান করতে পারেননি তিনি। না পেরেছেন শিলিগুড়ি পুরনিগমের নাগরিকদের পরিষেবা দিতে না বিধায়ক হিসেবে বিগত হিসেবে কোনো উন্নয়ন মূলক কাজে কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। তার ব্যার্থতার জেরে শিলিগুড়ি শহরবাসী এবারের নির্বাচনে অশোক বিমুখ হয়ে পড়েছে। প্রচারে নেমে মানুষের কাছে পৌঁছলেও করোনার বীভৎস সময় থেকে বিগত বছর গুলিতে জনসাধারণের মুখোমুখি সেভাবে হননি তিনি। তাই নির্বাচনি প্রচারেI নেমে আম সাধারনকে জবাব দিতে হচ্ছে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিধানসভার কেন্দ্রের প্রার্থী অশোক ভট্টাচার্য্যকে।
শহরের ৩৩টি ওয়ার্ডেই রাস্তায় নেমে অশোকবাবু ভোট চাইতে হচ্ছে নিজ মাথা নতজানু করেই। শহরের অলি গলি থেকে হাট বাজার মার্কেট চত্ত্বর প্রচারে নেমে চষে বেড়াচ্ছেন অশোকবাবু। আর সেখানেই সাধারণ মানুষেরা গুচ্ছের অভিযোগ জানাচ্ছেন অশোক বাবুকে। বিধান মার্কেটের বাম আমল থেকে ব্যাথতা পাকিং গ্রাউন্ডের জমি নিয়েও কাজ না করার দায় বইতে হচ্ছে তাকে। মার্কেট কমিটির সদস্যরা জানাচ্ছেন সরকার পার্কিংয়ের জমি নিয়ে অশোক বাবুর সহযোগিতা চাইলেও তিনি তা করেননি যার জেরে ভুগতে হচ্ছে শিলিগুড়িবাসীকে। একই পরিস্থিতি ক্ষুদিরামপল্লী বাজারের ট্যাফিক সমস্যার ক্ষেত্রেও।
আন্ডার গ্রাউন্ড কেবলিং না থাকায় শহরে তারের কুন্ডলির মাঝে অগ্নি সংযোগ ঘটলেও এতদিনে আন্ডারকরার কথা সমস্যা সুরাহায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্লাষ্টিক মুক্তকরনের ক্ষেত্রেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন অশোক বাবু। শহরে প্ল্যাস্টিক নিয়ে তোড়জোড় হলেও পুরনিগমের গা ঢিলে ভাবমূর্তির জেরে সে সমস্যাও তিমিরেই থেকে গেছে। এমনকি হয়ে নিকাশির অপব্যবস্তার জেরে বর্ষাকালে জলমগ্ন মেট্রোপলিটন শহর অথৈ জলে।
ফুটপাত দখলমুক্ত করতে অশোকের চূড়ান্ত ব্যর্থতায় সদ্য প্রাক্তন মন্ত্রীকে এগিয়ে আসতে হয় তবে শহরে বিধায়ক ও মেয়র অশোকবাবু মদত দেওয়ায় শহরে দখল অব্যাহত। আর এইসব প্রশ্ন তোলার পাশাপাশি অশোকের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভোটমুখী জনসংযোগকে একেবারেই ভালো চোখে দেখছেন না শহর বাসী। এই বিষয়ে তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের ফিউচার সিটি আশার আলো সঞ্চার করছে সমস্যার জর্জরিত শহরবাসীর কাছে। ওম প্রকাশ বাবু উত্তরপশ্চিমের গেটওয়ে নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে শিলিগুড়িকে প্রজেক্ট করেছেন। তার ব্যাখ্যায় তিনি জানাচ্ছেন শহরের পুরনীগম ও বিধানসভা এমনকি দার্জিলিং লোকসভা আসন কোনোটিই তৃণমূলের হাতে না থাকায় কাজ করা যায়নি। এবারে শিলিগুড়িতে ঘাস ফুল ফুটবে ও আগামী পাঁচ বছরে শিক্ষা শিল্প উন্নয়ন ও বানিজ্যিক প্রসারে ফিউচার সিটি হিসেবে শিলিগুড়ি মডেল হবে।
Post a Comment