তৃণমূলে যোগ ভাজপার কোচবিহার জেলা কমিটির মহিলা সদস্যের
দি নিউজ লায়নঃ দল ছাড়লেন কোচবিহারের ভাজপা নেত্রী তথা দলের জেলা কমিটির সদস্য শশীবালা অধিকারী। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। এদিন তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।
শশীবালা অধিকারী বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য ছাড়াও তিনি 17 নং মন্ডলের অবজারভার পদে রয়েছেন। তাছাড়া শীতলকুচি বিধানসভা এলাকার বুদ্ধিজীবী সেলের ইনচার্জ ছিলেন। ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে শশীবালা বলেন, ভাজপাতে কোন গণতন্ত্র নেই, দীর্ঘদিন থেকে ভাজপা দলটা করে এসেছি যোগ্য সম্মান পাওয়া যায়না দলে, জিনিসপত্র ক্রয় বিক্রয়ের মত এই দলের প্রার্থীর টিকিট কেনা বেচা হয়। তাই বাধ্য হয়ে ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।
পার্থ প্রতিম রায় শশীবালা অধিকারীর হাতে পতাকা তুলে দিয়ে বলেন, শশীবালা দেবী কে আমাদের দলে অর্থাৎ তৃণমূলে সাদরে গ্রহণ করলাম,আজ থেকে তৃণমূল জেলা সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলো আগামিকাল তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আগামী দিনে আরও কয়েক শতাধিক ভাজপা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করবে।

Post a Comment